দীর্ঘ সময় পর পর্যটক‌দের জন্য উন্মুক্ত হচ্ছে দেবতাখুম

বান্দরবান প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫০ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫০

দীর্ঘ ১৪ মাস পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে বান্দরবানের রোয়াংছ‌ড়ির আকর্ষণীয় পর্যটন স্পট দেবতাখুম পর্যটক‌দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রি‌নি স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

গণ বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সব পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।

এদিকে সেনা সূত্রে জানা গেছে, দেবতাখুম পর্যটক‌দের নিরাপত্তার জন্য প্রতিদিন সেনাবাহিনীর এক‌টি টহল দল ও এক‌টি লং রেঞ্জ পে‌ট্রোল টিম মোতা‌য়েন থাকবে। এ ছাড়া দেবতাখুম যে‌তে পর্যটক‌দের গুন‌তে হবে জনপ্রতি ১৫০টাকা।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৬‌ ডিসেম্বর কু‌কি‌চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের কারণে নিরাপত্তাহীন হ‌য়ে পড়ায় দেবতাখুম বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু ২০২৪ সালের ১৮‌ জানুয়ারি এই পর্যটন স্পটটি খোলা হলেও মাত্র একদিন পর আবারও বন্ধ ঘোষণা ক‌রে জেলা প্রশাসন।

/এফআর/
সম্পর্কিত
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক