অপহৃত ঠিকাদারকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২

চট্টগ্রাম নগরের আদালত এলাকা থেকে অপহৃত ঠিকাদার মোহাম্মদ ইদ্রিসকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় বাকলিয়া থানার রাজখালী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অপহৃত ঠিকাদার ইদ্রিসকে উদ্ধার করা হয়েছে। তিনি আহত। এ কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'

মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোদ্দ গহিরা গ্রামের জুগির বাড়ির আবুল হোসেনের ছেলে। বর্তমানে নগরের বলুয়ারদিঘীর পাড় এলাকায় থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের আদালত এলাকার জহুর হকার্স মার্কেট থেকে কেনাকাটা করে বের হন ইদ্রিস। তার সঙ্গে আরও দুজন ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে ইদ্রিসের সঙ্গে কথা আছে বলে ডেকে একটি দোকানের ভেতর নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

ইদ্রিসের ভাই মোহাম্মদ ইলিয়াস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ভাই ইদ্রিস চট্টগ্রাম সিটি করপোরেশন, গণপূর্ত অধিদফতর এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরে অনেক বছর ধরে ঠিকাদারের কাজ করেন। কে বা কারা বুধবার তাকে অপহরণ করে নিয়ে যায়। তার খোঁজে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছি। সেনাবাহিনীকেও বিষয়টি জানিয়েছি। অবশেষে আজ রাত ১১টার দিকে তাকে উদ্ধারের কথা আমাদের জানিয়েছে পুলিশ।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের