উচ্চশব্দে গান বাজানো নিয়ে বিয়েবাড়িতে হামলা, শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে কনেপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে একদল যুবক। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ময়না আক্তার (১২) নামে কনেপক্ষের বাড়ির এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

পুলিশ ও কনেপক্ষের স্বজনরা জানান, বৃহস্পতিবার মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে বিকালে পাশের গ্রাম চাউরাখোলার একদল যুবক গানবাজনা শুনতে আসে বরপক্ষের বাড়িতে। উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজনের সঙ্গে চাউরাখোলা গ্রামের ওই যুবকদের বাগবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য কনের চাচা হোসেন মিয়াকে জানান ওই যুবকরা। হোসেন মিয়া বিষয়টি মীমাংসা না করে উল্টো যুবকদের ওপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে চাউড়াখোলা গ্রামের বেলাল মিয়া নামে এক যুবককে চড়থাপ্পড় দেন হোসেন মিয়া।

এ নিয়ে ওই যুবকরা সংঘবদ্ধ হয়ে সন্ধ্যা ৭টার দিকে মনিপুর আতকাপাড়া গ্রামে কনেপক্ষের বাড়িতে হামলা করেন। এতে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ময়না আক্তারের মৃত্যু হয়। সেইসঙ্গে ইটপাটকেলের আঘাতে দুই পক্ষের আরও পাঁচ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের