পাহাড়ে কুকিচিনের অত্যাচার

মানবঢাল হিসেবে ব্যবহৃত না হতে ছেড়েছিলেন ঘর, ফিরলেন ২৩ মাস পর

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৩ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৩

বান্দরবানের থানচি উপজেলায় কু‌কি‌চি‌নের অত‌্যাচা‌রে বাড়ি-বসতভিটা ছেড়েছিল বাকলাইপাড়ার ১৫টি পরিবার। অবশেষে দীর্ঘ ২৩ মাস পর শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগী পরিবারগুলোর ৮১ জন সদস্য সেনা সহায়তায় তাদের নিজ বাড়িতে ফিরে এসেছেন।

লাগাতার যৌথ অভিযানের কার‌ণে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছেন। ২০২২ সালের মাঝামাঝি থেকে বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হয় অধিকাংশ অধিবাসী।

কুকিচিন সন্ত্রাসীদের চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার-পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন।

ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ হতে মধ্যাহ্নভোজের আয়োজন করাসহ প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করা হয়। পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিক‌্যাল ক্যাম্প পরিচালনা করে। এ ছাড়া এলাকার শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধা চালু করেছে সেনাবাহিনী।

এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে বিষয়গু‌লো নি‌শ্চিত ক‌রেন আন্তবা‌হিনী জনসং‌যোগ প‌রিদফতরের (আইএসপিআর) সহকারী প‌রিচালক রা‌শেদুল আলম খান। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রামছাড়া সকল ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস অব্যাহত থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত নেই
টঙ্গীতে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ কাজ করছে ১৯ ইউনিট
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক