আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: জামায়াত আমির

চাঁদপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের দুর্ভোগ কমবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায়, আগে কিছু মৌলিক সংস্কার হতে হবে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াতের আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘৫ আগস্ট একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে ৫ আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, ৫ আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। ৫ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবেন না।’

পথসভায় জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, জেলার সাবেক আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী।

পথসভাকে কেন্দ্র করে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজীগঞ্জ বাজারে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেন। এর আগে জামায়াতের আমির লক্ষ্মীপুর জেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি