কুমিল্লা রেলস্টেশন থেকে চাকুসহ আরও এক যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০

কুমিল্লা রেলস্টেশন থেকে অস্ত্রসহ আরও এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার ধর্মপুর রেলওয়ে স্টেশন থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত চার দিনে মোট ৫ যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা ছিনতাইকারী দলের সদস্য বলে দাবি র‌্যাবের। এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসান।

গ্রেফতার যুবক হোমনা উপজেলার চান্দেরচর এলাকার মো. মোজাফরের ছেলে রিদয় (২৭)। এ সময় তার কাছ থেকে একটি চাকু ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। কুমিল্লা রেলস্টেশনের আশপাশে ট্রেন থেকে নামা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা শহরতলির ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে ৪ যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকুসহ দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে