আমি নতুন দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, ‘আমি দলের (নতুন দল জাতীয় নাগরিক পার্টি) কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবো না। তবে আমার প্রত্যাশা থাকবে, শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রাম আকুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন।’

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সড়ক উদ্বোধন করেন। এ ছাড়া বাঙ্গরা বাজার থানা পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজিআরডি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী