সিএমপির ছয় ডিসিকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৭

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় জন উপপুলিশ কমিশনারকে (ডিসি) দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলির আদেশ হওয়া ছয় জন উপপুলিশ কমিশনারের মধ্যে চার জনই ৫ থেকে ৯ বছর ঘুরেফিরে সিএমপিতে ছিলেন।

আদেশ অনুযায়ী, চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সরবরাহ) মো. তারেক আহম্মেদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে, বিশেষ শাখার উপকমিশনার মো. মোখলেছুর রহমানকে পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে, ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিনকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ সুপার হিসেবে, দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানাকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।

এ ছাড়া গোয়েন্দা বিভাগের (উত্তর) উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে এবং প্রসিকিউশন শাখার উপকমিশনার এ এ এম হুমায়ুন কবীরকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী