বান্দরবানে বাংলা ট্রিবিউন প্রতিনিধিকে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৫:২৬আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৫:৪৬

অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন এর বান্দরবান প্রতিনিধি এস বাসু দাশকে ‘জবাই করে’ হত্যার হুমকি দিয়েছেন নজীব উল্লাহ নামে নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের এক নেতা। সোমবার সকাল ৯টার দিকে তার মোবাইল ফোনে এ হুমকি দেন ওই ছাত্রলীগ নেতা। এ সময় বাসুকে হত্যা করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন তিনি।

বাংলা ট্রিবিউনের বান্দরবান প্রতিনিধি এস বাসু দাশ প্রসঙ্গত বাসু দাশ একইসঙ্গে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনেরও বান্দরবান প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।হুমকিপ্রাপ্ত এস বাসু দাশ জানান, সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজী এম এ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজীব উল্লাহ মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালি দিয়ে তাকে জবাই করার হুমকি দেন।

তিনি জানান, সকাল ৯টায় ০১৮২৭০৪৮৮০২ নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি জেলা ছাত্রলীগ নেতাদের অবহিত করলে তারা এ নম্বরটি ছাত্রলীগ নেতা নজীব উল্লাহর বলে জানান। এ ঘটনায় বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং-১১০৪)।

সাংবাদিক এস বাসু দাশ আরও জানান, রবিবার রাতে এক ছাত্রলীগ নেতার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ফেসবুক কমেন্টস এর স্ন্যাপ সর্ট, রেকর্ডকৃত মোবাইল উপাত্ত ও অশ্লীল ভাষায় প্রেরণ করা এসএমএস থানায় প্রদর্শন করা হয়েছে।

এদিকে, রেকর্ডকৃত উপাত্ত থেকে জানা যায়, ছাত্রলীগ নেতা নজীব উল্লাহ ফোনে এস বাসু দাশকে বলেন, ‘বাসু তোর সমস্যা কি? আমি নাইক্ষ্যংছড়ি হাজী এম এ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজীব । তুই কোথায় থাকিস বল? তোকে জবাই করে হত্যা করবো এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে মামলা করবো।’ এসব বলে ফোন কেটে দেন।

এদিকে, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজীব উল্লাহকে মোবাইলে কল করা হলে তিনি ফোন রিসিভ করে কেটে দেন।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ জানান, ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজীব উল্লাহ মিয়ানমারের রোহিঙ্গা পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে নিয়োজিত থাকায় এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে ইয়াবা ব্যবসাসহ স্থানীয় রোহিঙ্গা জঙ্গিদের সঙ্গে মিশে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ