চট্টগ্রামে ‘ডাকাত সন্দেহে’ পিটুনিতে দুজন নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মার্চ ২০২৫, ০২:০৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৪:১১

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ এলাকাবাসীর পিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতরা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চার জন গ্রামবাসী আহত হন।

সোমবার (৩ মার্চ) রাত সোয়া ১১টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এবং আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত একজনের কাছে একটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এলাকায় ডাকাত পড়েছে সন্দেহে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। পরে পিটুনিতে দুজন নিহত হন। নিহত একজনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, এলাকায় এক দল ডাকাত এলে গ্রামবাসী টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন। ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে পিটুনি দেন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এর আগে গ্রামবাসীর ধাওয়ায় পালানোর সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে আহত হয়েছেন চার গ্রামবাসী। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজনের কাছ থেকে একটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। ধারণা করছি, অটোরিকশায় করে ডাকাতরা এসেছেন। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত চার জনকে প্রথমে এখানে আনা হয়েছিল। পরে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

/এমএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী