ব্যবসায়ী হত্যা মামলায় অস্ত্রসহ দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মার্চ ২০২৫, ১৫:২৮আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৫:২৮

চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৫৫) হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় তৈরি বন্দুকসহ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- আরাফাত মামুন (৪৮) ও বিপ্লব বড়ুয়া (৩৫)। তারা এলাকায় যুবদল কর্মী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৪ মার্চ) রাত আড়াইটার দিকে বাগোয়ান ইউনিয়নের গরিবউল্লাহপাড়ার একটি বাড়ি থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় তৈরি বন্দুকসহ কার্তুজ উদ্ধার করা হয়। 

গ্রেফতার দুই জনই উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতার আরাফাত মামুন নিজেকে যুবদলের নেতা হিসেবে এলাকায় পরিচয় দেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম উত্তর বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের ছবি দিয়ে এলাকার বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ ও পোস্টার ছাপিয়ে প্রচারণাও চালিয়ে আসছেন। তবে যুবদলে তার কোনও পদ-পদবি নেই বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

গ্রেফতার বিপ্লব বড়ুয়াও যুবদলের রাজনীতিতে সক্রিয়। তিনি আরাফাত মামুনের অন্যতম সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। পুলিশ জানায়, গ্রেফতার আরাফাত মামুনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দলের প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর গুলি-হামলাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে সাতটি মামলা রয়েছে। এর আগে তাদের ধরতে যৌথ বাহিনী একাধিকবার অভিযানও পরিচালনা করেও ব্যর্থ হয়। 

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে আমাদের আরও অভিযান চলমান আছে।

গত ২৪ জানুয়ারি রাউজান নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়ায় জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে মাকসুদ আলম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পুলিশ এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। তিন জনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী