হাতিয়ায় যুবদলের কমিটি নিয়ে দুই পক্ষের বিক্ষোভ, বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ

নোয়াখালী প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ২২:১১আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২২:১১

নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এর মধ্যে এক পক্ষ ঘোষিত কমিটি বাতিলের দাবিতে, অন্য পক্ষ দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ওছখালীতে দুই পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন। কমিটি গঠনে ক্ষুব্ধ অংশের নেতাকর্মীরা কমিটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে হাতিয়াতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এ সময় বিএনপি নেতা মাহবুবের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন, হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম, হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্যসচিব মো. মোছলেহ উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ প্রমুখ। এই পক্ষের নেতাকর্মীরা হাতিয়া উপজেলা যুবদলের নবঘোষিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোটা অংকের টাকার বিনিময়ে অন্যায়ভাবে উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কাজটি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমানের ইশারায়। কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতাদের কারও সঙ্গে আলোচনা করা হয়নি। যাদের দিয়ে নতুন কমিটি করা হয়েছে, তারা গত ১৭ বছর দলীয় কোনও কর্মকাণ্ডে ছিলেন না। তাই অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্যদের নিয়ে কমিটি গঠন করতে হবে। না হয় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে হাতিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেন।

অপরদিকে, একই দিন দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব ফাহিম উদ্দিনের নেতৃত্বে মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা পাল্টা আরেকটি বিক্ষোভ মিছিল করেন। তারা এ সময় দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে এ নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে বিষয়টি নিয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 

এ ব্যাপার জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম বলেন, ‘ঘোষিত কমিটির বিপক্ষে বিক্ষোভের বিষয়টি শুনেছি। কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মো. ইসমাইল হোসেনকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্যসচিব করে হাতিয়া উপজেলা যুবদলের কমিটি এবং মোমিন উল্যাহকে আহ্বায়ক এবং কাউসার মোস্তফাকে সদস্যসচিব করে পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী