হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত সন্দেহে কুবি শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে র‍্যাব

কুবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ২৩:৪৩আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১:১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রাহিমকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তুলে নিয়ে গেছে র‍্যাব-১১। তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় কোটবাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় র‍্যাব।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার তথ্যের ভিত্তিতে মোহাম্মদ হান্নান রাহিমকে তুলে নিয়ে যায় র‍্যাব। পরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে র‍্যাব -১১ এর উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আমরা একটি তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে গেছিলাম কথা বলার জন্য, জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি। পরে তাকে থানায় হস্তান্তর কর হয় এবং থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, তাকে আটক বা গ্রেফতার করা হয়নি। শুধু হিযবুত তাহরীর সন্দেহে কথা বলার জন্য র‍্যাব নিয়ে এসেছিল। পরে থানায় আনা হয়। কথা বলার পর এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের