নোয়াখালীতে হাসপাতাল থেকে শিশু চুরি

নোয়াখালী প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ২০:৪৮আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২০:৪৮

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস সাত দিন বয়সী এক ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সাত ঘণ্টা পরও চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুর মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লিটন মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস তার শিশুসন্তান আব্দুর রহমান ও মা তাজনাহার বেগমকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশুসন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ান। এ সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত অপরিচিত এক নারী জান্নাতুল ফেরদৌসের সন্তানকে তার কোলে দিয়ে টিকিট কাটার জন্য যেতে বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে শিশুসন্তানকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে ফিরে এসে দেখেন ওই নারী শিশুটিকে নিয়ে উধাও হয়ে গেছেন। পরে বিষয়টি পুলিশকে জানান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘চুরি হওয়া শিশুটির এখনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

/এএম/  
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের