চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

চাঁদপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১০:২৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০:২৪

চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাসায় রবিবার (৯ মার্চ) ভোরে সেহরির খাবার গরম করার সময় ঘটনাটি ঘটে।

এর মধ্যে আগুনে মারাত্মক দগ্ধ চার জনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ছাড়া দুই জন ভর্তি আছেন চাঁদপুর জেনারেল হাসপাতালে। রবিবার ভোরে শহরের কোরালিয়া রোড রুস্তম বেপারী বাড়ির চতুর্থ তলায় এই দুর্ঘটনা  ঘটে।

অগ্নিদগ্ধ ছয় জনের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈন (১৮) নামে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠান কর্তব্যরত চিকিৎসক।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেজ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার (২১) নামে আহত আরও দুই জন। গ্যাস লাইন লিকেজ থেকে এমন বিস্ফোরণ হয়েছে বলে ধারণা স্বজনদের।

আব্দুর রহমান সরদারের ভাগিনা শাহ আলম জানান, পরিবারের লোকজন ভোরে সেহরি খাওয়ার জন্য ওঠেন। এ সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্না ঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্র ও লেপ-তোশক পুড়ে যায়। গুরুতর আহত ছয় জনকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। ভবনের প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়।

ওই ভবনের পাশের ফ্লাটের প্রতিবেশী নাজনিন নিহা ও রাশিদা বেগম বলেন, ভোরে বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। মনে হলো বিল্ডিং ভেঙে পড়েছে। এখানে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে, তাদের মধ্যে কারও ৫০ ও কারও ৬০ ভাগ পুড়েছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে।

/এফআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে