হ্যাচারিতে জন্ম নেওয়া ৫৪৪ কাছিমছানা ছাড়া হলো বঙ্গোপসাগরে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১৪:০৬আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৪:০৬

কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫৪৪টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস পয়েন্টে কাছিমের ছানাগুলো অবমুক্ত করা হয়।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আরিফ উল্লাহ নেজামী, ‘আমার সেন্ট মার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার, আয়াত উল্লাহ খোমেনি, ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ইউএনডিপি ও পরিবেশ অধিদফতর দুই বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্ট মার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক হ্যাচারিতে ফুটানো কাছিমের ছানা সাগরে অবমুক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ২ জন ডিম সংগ্রহকারীর মাধ্যমে ২৬টি মা কাছিমের ৩ হাজার ১৮৪টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। গতকাল পর্যন্ত এসব ডিম থেকে ফুটানো ১ হাজার ২৪৬টি কাছিমের ছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিনকে কাছিমসহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হলে জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি। তারই অংশ হিসেবে কাছিমের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী