ঈদের পোশাকের জন্য টাকা চেয়ে না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১০:৫৯আপডেট : ২১ মার্চ ২০২৫, ১০:৫৯

পবিত্র ঈদুল ফিতরের জন্য নতুন পোশাক কিনতে ছয় হাজার টাকা না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে ইউসুফ হোসেন ফাহিম (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পরিবারের লোকজন কোনও ধরনের অভিযোগ নেই মর্মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেন এবং আবেদনটি গ্রহণ হওয়ায় লাশটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এর আগে বুধবার রাতে লাশটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

ফাহিম চাঁদপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড মির্জাপুর গ্রামের প্রবাসী আলী হোসেন টেলু গাজীর ছেলে।

স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, পবিত্র ঈদুল ফিতরে নতুন পোশাক কেনার জন্য মা পারভিন বেগমের কাছে ৬০০০ টাকা চায় ফাহিম। রাত বেশি হয়ে যাওয়ায় টাকা না দেওয়ায় তারাবির নামাজ পড়ে ঘরে এসে মায়ের সাথে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয় ফাহিম।

পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় ফাহিমকে দেখতে পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবহিত করলে থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন কোনও ধরনের অভিযোগ নেই মর্মে বিনা ময়নাতদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। পরে আবেদনটি গ্রহণযোগ্য হওয়ায় পরিবারের স্বজনরা লাশটি দাফনের জন্য বাড়ি নিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের লোকজন কোনও ধরনের অভিযোগ নেই মর্মে বিনা ময়নাতদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। পরে আবেদনটি গ্রহণযোগ্য হওয়ায় পরিবারের স্বজনরা লাশটি দাফনের জন্য বাড়ি নিয়ে যান।

/কেএইচটি/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী