চট্টগ্রামে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মার্চ ২০২৫, ১১:৪৩আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:৪৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে বন্য হাতি আক্রমণ করে। এতে তিন মাস বয়সী শিশু মারা গেছে। হাতির হামলায় আমার স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছে তার অবস্থা গুরুতর।

হাতির আক্রমণে তিন মাস বয়সী শিশুর মৃত্যুর প্রতিবাদে শিশুটির স্বজনসহ এলাকাবাসী  নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার ভোর ৬টা থেকে কর্ণফুলী পিএবি সড়কটি দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন। হাতির আক্রমণ বন্ধের দাবিতে এলাকার লোকজন এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। অবরোধের কারণে পিএবি সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এমনকি ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের কর্মরত হাজার হাজার শ্রমিক। সকাল ১০টার দিকে নিহত শিশুর জানাজা রাস্তায় সম্পন্ন করেন বিক্ষোভকারীরা। সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে অবরোধ চলছিল।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বার বার হাতির আক্রমণের ঘটনা ঘটছে। এতে গত ছয় বছরে বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটছে। এরপরও সংশ্লিষ্ট কর্মকর্তারা হাতির আক্রমণ থেকে রক্ষায় কোনও উদ্যোগ গ্রহণ করেনি। বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে হাতি আক্রমণ থেকে রক্ষায় স্থায়ী সমাধানের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরবো না।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। আগেও এই এলাকার লোকজন হাতির আক্রমণের শিকার হন। হাতির আক্রমণ থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি