চট্টগ্রামে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মার্চ ২০২৫, ২২:৪১আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২৩:০৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ইফতার শেষে বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নাসির উদ্দিন একটি ডেইরি ফার্মের মালিক ছিলেন।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‌‘নাসির উদ্দিন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সন্ধ্যায় ইফতার শেষে নিজের মোটরসাইকেলযোগে বাড়ির অদূরে খামারে যাচ্ছিলেন। বাড়ি থেকে ৩০০ গজ না যেতেই তার পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।’

সীতাকুণ্ড পৌর কৃষক দলের জ্যেষ্ঠ সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানি না। নাসির উদ্দিনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আমরা তার বাড়িতে নেতাকর্মীকে পাঠিয়েছি।’

চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা নাসিরের ওপর পেছন থেকে হামলা চালায়। আমাদের টিম ঘটনাস্থলে আছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মামলা দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশ জঙ্গলে ফেলে দিয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যায় জড়িতদের আটকে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী