ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে পুণ্যার্থীদের গঙ্গাস্নান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ১০:৪২আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:৪২

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার ঐতিহ্যবাহী তিতাস নদীতে অনুষ্ঠিত হলো গঙ্গাস্নান। প্রতিবছরের মতো এবারও চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রৈয়দর্শীতে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীরে ভক্ত-পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। নদীর উভয়পাশে বসেছে লোকজ মেলা।

পবিত্র স্নান শেষে ভক্ত-পুণ্যার্থী স্বস্তিকা দাস বলেন, প্রতিবছরই এই গঙ্গাস্নানে আমরা আসি। এবারও এসেছি। নদীতে পুণ্যস্নান করার পর আমরা ভগবানের নিকট প্রার্থনা করেছি, নিজের জন্য ও পরিবারের মঙ্গলের জন্য। এ ছাড়া দেশের সকল মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।’

ভক্ত মোহন সরকার বলেন, ‘নদীর তীরে অনেক ভক্ত তাদের পিতামাতার স্মরণে তিথি শ্রাদ্ধসহ পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করছেন। প্রয়াত বাবা-মা যেন স্বর্গবাসী হন এই প্রার্থনা করছি।’

এ ব্যাপারে নদীর তীরে পারলৌকিক ক্রিয়াদি (তর্পন) সম্পন্নের কাজে নিয়োজিত পুরোহিত নিমাই চক্রবর্তী জানান, এই তর্পনাদী (পারলৌকিক ক্রিয়াদি) সম্পন্ন কারলে মাতৃপক্ষ এবং পিতৃপক্ষ জলপিণ্ড পেয়ে ইহলোকে থাকা তাদের সন্তানদের আশীর্বাদ করে থাকেন।

এদিকে গঙ্গাস্নানকে কেন্দ্র করে নদীপাড়ে বসেছে লোকজ মেলা। মেলায় মণ্ডা-মিঠাই হাওয়াই-মিঠাইসহ হরেক রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। আজ সন্ধ্যা পর্যন্ত এই লোকজ মেলা চলবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের