লক্ষ্মীপুরে জামায়াত নেতা রেজাউল করিম

বছর শেষে জাতীয় নির্বাচনের দাবি জামায়াতের, তার আগে স্থানীয়

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১০:৫৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১১:০০

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতে ইসলামীর দাবি হচ্ছে যে, অনতিবিলম্বে জাতীয় নির্বাচন। সেটির জন্য এ বছরের শেষে বলা আছে। আমরা এর আগেই দাবি করি স্থানীয় নির্বাচন হওয়া দরকার। এজন্য আমরা মেয়রসহ কাউন্সিলর প্রার্থী দিয়ে দিয়েছি। জামায়াতের মেম্বার-চেয়ারম্যান প্রার্থীরা কাজ করছে। জাতীয় সরকার আইন প্রণয়ন করবে। কিন্তু জনগণের সেবা দেওয়ার জন্য জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় সরকারের কোনও বিকল্প নাই। কিন্তু সেগুলো ভেঙে পড়ার কারণে আমরা মনে করি স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রয়োজন।’

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ মনসা বাড়ির সামনে আয়োজিত শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘খুন খারাবি যারা করেছে তাদের বিচার হওয়া দরকার। কারণ, কেউ আইনের ঊর্ধ্বে না। যারা অপরাধ করেনি, কিন্তু অতীতের মতো কোনও দলের ট্যাগ লাগানো রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। রাজনীতিবিদ যদি সৎ হয় তাহলে দেশে ৯৯ শতাংশ অপরাধ রোধ করা সম্ভব। কারণ তাদের নির্দেশেই অপরাধ হয়। পুলিশ ঠিকই ধরে কিন্তু সে বলে আমার দলের লোক ছেড়ে দেন। তার ইঙ্গিতেই রিকশাওয়ালা-শ্রমিক থেকে টাকা নেওয়া হয়। রিকশাওয়ালারা টাকা দেয়, সেই টাকার ভাগ রাষ্ট্রের বড় বড় রুই-কাতলারা পর্যন্ত পায়। আমরা লুটপাট-দুর্নীতির বাংলাদেশ দেখতে চাই না। আমরা রাজনীতিবিদদের কাছে চাই সততা আর দুঃশাসনের অবসান।’

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি, সম্প্রীতির একটি বাংলাদেশ। আগামী দিনে ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। মসজিদ যদি পাহারা দিতে না হয়, মন্দির কেন পাহারা দিতে হবে? আমরা সে রকম একটি সহনশীল সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ আছে আমরা বিশ্বাস করি না। আমরা এ দেয়ালটাকে অতিক্রম করতে চাই। দেশের সকল নাগরিকের সমান অধিকার। তাই সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কোনোকিছু নেই।’

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, মন্দির পরিচালনা কমিটির সভাপতি দেবজিৎ নাথ, সাধারণ সম্পাদক ঝন্টু দেবনাথ ও বিশ্বজিৎ সাহা প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে