বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন

মাইনোরিটি মেজোরিটি মানি না, মাইনোরিটি বলে অন্যকে খাটো করা হয়

কুমিল্লা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘আমি মাইনোরিটি ও মেজোরিটি এসব মানি না। মাইনোরিটি বলে অন্যকে খাটো করা হয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই মিলে আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ধর্মসাগর পাড়ে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদ শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অনেকে বলেন রাজনৈতিক কারণে এর ওপর ওর ওপর হামলা হয়েছে। আমি বলবো-তা সঠিক নয়। এগুলো কিছু ধান্দাবাজ মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য করে থাকেন।’

এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহেশ চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি শ্যামল কৃষ্ণ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন রায়, সাধারণ সম্পাদক তাপস বকসী, পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, মহিলা সম্পাদক ডা. বনশ্রী সাহা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ সাহা প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের