কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত দুই

কুমিল্লা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১২:৫০আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:৫০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) রাত ২টায় মহাসড়কের দাউদকান্দির পটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক ইয়াকুব ও ট্রাক চালকের সহযোগী বেলাল হোসেন। 

জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে ঢাকা যাচ্ছিল একটি রাবারের কেমিক্যালবাহী ট্রাক ও চালবোঝাই একটি কাভার্ডভ্যান। এ সময় একটি আরেকটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের পাশের খালে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও ট্রাক চালকের সহযোগী নিহত হয়। ট্রাকের চালক ও কাভার্ডভ্যান চালকের সহযোগী গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, রাত প্রায় ২টায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুই জনের লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে অবস্থাও গুরুতর দেখেছি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম