মার্কেট ভবনের ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৪:১২আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৪:১২

লক্ষ্মীপুরে তিন তলা বিশিষ্ট একটি মার্কেটের ছাদ থেকে পড়ে সিরাজ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকালে জেলা শহরের উত্তর তেমুহনীর  নিউ মার্কেটের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

সিরাজ পৌর শহরের লিল্লাহ মসজিদ সংলগ্ন নাছির উদ্দিনের বাড়ির ট্রাকচালক ফারুকের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, সিরাজ নিউ মার্কেটের ছাদে তার তিন সহযোগী মোবারক, আল আমিন ও ফারুককে নিয়ে আড্ডা দিতে যান। সেখানে তারা গাঁজা সেবন করেন। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান।

এ ঘটনার পর তার বন্ধু ও স্বজনেরা মোবারক নামে এক যুবককে আটক করে মারধর করে নিউ মার্কেটে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের রিয়াজের ছেলে।

সিরাজের বাড়ির লোকজন জানান, সিরাজ দুপুরে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে থাকা নিউমার্কেটের ছাদে যান। প্রায় সময় সেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। বিকালের দিকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পথিমধ্যে মারা যান। রাত ৮টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, সিরাজসহ চার জন মার্কেটের ছাদে বসে আড্ডা ও গাঁজা সেবন করে। ছাদ থেকে সিরাজ নিচে পড়ে মারা যায়। সিরাজের স্বজনেরা ঘটনার সময় তার সঙ্গে থাকা মোবারক নামে একজনকে আটক করে মারধর করে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। সিরাজের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি