গ্যাস-সংকটে উৎপাদন বন্ধ সিইউএফএলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ এপ্রিল ২০২৫, ২২:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২২:৩৭

গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রায়ত্ত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগং ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে উৎপাদন বন্ধ করে দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন কারখানাটি।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকাল ৭টার দিকে গ্যাস-সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কারখানায় কোনও কারিগরি ত্রুটি নেই। গ্যাস পাওয়ামাত্র উৎপাদনে যাওয়া যাবে।’

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আমিনুর রহমান বলেন, 'সিইউএফএলে গ্যাস সরবরাহ আজ সকাল ৭টায় বন্ধ করে দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। আবার মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে গ্যাস সরবরাহ করা হবে। সচল থাকা অবস্থায় সিইউএফএল দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেতো।’

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।

/কেএইচটি/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের