রাজনীতি নিয়ে বিতর্কে ছাত্রলীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৬ আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার লাঠির আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রশিদ (৫৭) কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার ছেলে। তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম অমিত হাসান। তিনি একই এলাকার বাসিন্দা ও কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় রাস্তার পাশে তাস খেলছিলেন ছাত্রলীগ নেতা অমিত। এ সময় বিএনপি নেতা রশিদ পাশ দিয়ে যাওয়ার সময় বিএনপির রাজনীতি নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন অমিত। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হলে অমিত লাঠি দিয়ে রশিদকে আঘাত করেন। পরে দ্বিতীয় দফায় অমিত ও তার ভাই কামরুল হাসান রশিদকে পিটিয়ে আহত করেন। তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে এবং পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রশিদের ভাতিজা জাহেদ হাসান জানান, রাজনৈতিক বিষয় নিয়ে সকালে স্থানীয় একটি পুকুরপাড়ে তার চাচা রশিদের সঙ্গে অমিতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অমিত ও তার বড় ভাই কামরুল হাসান লাঠি এবং রড দিয়ে পিটিয়ে রশিদকে আহত করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে, রশিদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তবে ঘটনার পর অমিত পালিয়ে গেছেন।

কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাছুর রহমান বলেন, রশিদ ইউনিয়ন বিএনপির সদস্য। ছাত্রলীগ নেতার নেতৃত্বে তার ওপর হামলা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ‌‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কামরুল হাসানকে আটক করেছে। তবে অমিত পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক