নববর্ষের অনুষ্ঠানে শহীদ মুগ্ধের স্মরণে ১০ হাজার বোতল পানি বিতরণ

কুমিল্লা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ২০:১৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০:১৯

বাংলা নববর্ষে কুমিল্লা নগরে বোতলজাত পানি বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা মহানগরের নেতাকর্মীরা। সোমবার পহেলা বৈশাখে সিটি পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে সাধারণ মানুষের মধ্যে ১০ হাজার পানির বোতল পানি বিতরণ করা হয়। 

নগর ঘুরে দেখা গেছে, বাংলা নববর্ষ উপলক্ষে সকাল থেকে শোভাযাত্রাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে নগরজুড়ে। সিটি পার্কে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি বিতরণ করা হয়। এজন্য সিটি পার্কে শহীদ মুগ্ধ গ্যালারি স্থাপন করা হয়। সেখান থেকেই পানি বিতরণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সকাল ৮টা থেকে শোভাযাত্রাসহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে নগরজুড়ে। এবার সর্বজনীন উৎসবে মেতে ওঠে নগরবাসী। কুমিল্লা সিটি পার্ক মানুষের মিলনমেলায় পরিণত হয়। পার্কের জামতলায় শহীদ মুগ্ধ গ্যালারি থেকে ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের মধ্যে পানি বিতরণ করার উদ্যোগ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতারা।

পানি বিতরণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘শহীদ মীর মুগ্ধ আমাদের প্রেরণার নাম। মুগ্ধ আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় স্বৈরাচারের গুলিতে শহীদ হন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি শহীদ মুগ্ধের স্মরণে আজকে ১০ হাজার বোতলজাত পানি তৃষ্ণার্তদের মধ্যে বিতরণ করেছি। আজকের এই দিন শহীদ মীর মুগ্ধের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বিশ্বাস করি, মুগ্ধ, আবু সাঈদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর হবে।’

এ সময় আরও উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাহির তাজওয়ার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নুর আলম হাসান, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা সদরের আহ্বায়ক ফজলে এলাহী রুবেল, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফারহা এমদাদ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি