সড়ক দুর্ঘটনায় তিন এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

রায়পুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৮

লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় তিন এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাসাবাড়ি বাজার এলাকায় রৌশনআরা তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথায় গুরুতর আঘাত রয়েছে, ভেঙে গেছে দুই হাত ও পা।

এ ছাড়াও সোমবার সারা দিনে ও মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পৃথক আটটি  সড়ক দুর্ঘটনায় ১৫ কিশোর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে কারও প্রাণহানি হয়নি।

আহতরা হলেন- বামনী সাইচা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও হায়দারগঞ্জ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিফাত হোসেন (১৮), চরআবাবিল ইউপির পশ্চিম চর আবাবিল গ্রামের মহরন হোসেনের ছেলে রাশেদুল হাসান নিলয় (১৮) ও বামনী সাইচা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোবারক হোসেন (১৭)। নিলয় ও মোবারক রাখালিয়া গ্রামের প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরে আসার পথে ট্রাক ওভারটেক করতে গিয়ে একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় তিন জনই মারাত্মক জখম হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ সময় দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেল। পালিয়ে গেছে পিকআপটি।

বিষয়টি নিশ্চিত করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা আক্তার মিতু জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাদের তিন জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুই জনের অবস্থা খুব খারাপ।

এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনা খুবই মর্মান্তিক। এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী