লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৬, ০৮:৫৮আপডেট : ২৩ মার্চ ২০১৬, ০৮:৫৮

  অগ্নিকাণ্ড

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর শহরের চকবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন লক্ষ্মীপুর বণিক সমিতি সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু। আগুন নিভাতে গিয়ে আলমান নামে ১ ফায়ার কর্মী আহত হয়েছেন।তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চকবাজার ও পুরাতন আদালত সড়কের একটি মোবাইলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছাড়িয়ে পড়ে।এ সময় পার্শ্ববর্তী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে একটি গ্যাস সিলিণ্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় বাজারের স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মাইকে বাজারে আগুন লাগার ঘোষণা দিলে চর্তুদিক থেকে লোকজন ছুটে এসে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস স্টেশন অফিসার মুনায়েম আহমেদ জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী