যুবলীগের ১ মিনিট ১১ সেকেন্ডের মিছিল: এখন পর্যন্ত গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ এপ্রিল ২০২৫, ২০:৪১আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২০:৪১

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. ইসমাইল (৩৫)। তিনি চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে এবং যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে নানা অভিযোগে চারটি মামলা রয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে চান্দগাঁও থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ঝটিকা মিছিলের ঘটনায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ব্যানার নিয়ে নগরের বহদ্দারহাট মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে যুবলীগ।

ঝটিকা মিছিলের একটি ভিডিও ওই দিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মিছিলের স্থায়িত্ব ছিল ১ মিনিট ১১ সেকেন্ড।

ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।

এরা হলেন- মো. দিদারুল আলম (৪৩), মো. আরিছ উদ্দিন ওরফে নুরু (২৯), মো. শাহেদ (২৮), মো. জুয়েল (২৬) ও সুমন প্রকাশ বান্ডিয়া (২৫)।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঝটিকা মিছিলের ওই ভিডিওতে দেখা গেছে, মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে চান্দগাঁও আবাসিক এলাকার সড়কের দিকে চলে যায়। মিছিলে একটি ব্যানার ছিল। ওই ব্যানারটিতে লেখা ছিল, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। মিছিলে নেতৃত্ব ছিল চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ। মিছিলে ৮-১০ জন অংশ নেওয়া ব্যক্তিরা ছিল বয়সে তরুণ। তারা মিছিলে ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’—স্লোগান দেন।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত মিছিলে অংশ নেওয়া ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী