সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হ‌বে: গোলাম পরওয়ার

বান্দরবান প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ২৩:২০আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২৩:২০

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হ‌বে। এছাড়া কোনও সংস্কার ছাড়া নির্বাচন হলে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার প্রতি বরখেলাপ করার শামিল হবে। কাজেই সংস্কারের পরই নির্বাচন হতে হবে।’

শনিবার (১৯ এপ্রিল) বিকালে বান্দরবান জেলা শহরের রাজার মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সংস্কারের তিনটি ন্যূনতম শর্ত পূরণ হলে অন্তর্বর্তী সরকারের ঘোষিত রূপরেখার মধ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিবেচনা করবে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘সংবিধান সংশোধন করে প্রথমত নির্বাচন কমিশন, বিচারব্যবস্থাসহ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের মানবতাবিরোধী অপরাধীদের গ্রেফতার করে বিচারের দৃশ্যমান অবস্থায় নিয়ে আসতে হবে। তৃতীয়ত, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন। আগামী ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ঘোষিত নির্বাচনের সময়ের মধ্যে এসব শর্ত ন্যূনতম হলেও পূরণ হলে জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিবেচনা করবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী প্রমুখ। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার আমিররা ছিলেন। সভাপতিত্ব করেন বান্দরবান জেলার আমির এস এম আব্দুচ ছালাম আজাদ। সমাবেশ থেকে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা নায়েবে আমির ও জেলা পরিষদের সদস্য মুহাম্মদ আবুল কালামকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী