পাহাড়ে সন্ত্রাসীদের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৪:০৩আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪:০৩

খাগড়াছড়ি থেকে অপহৃত পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারের লক্ষ্যে সোমবার (২১ এপ্রিল) ভোরে জেলার ভাইবোন ছড়া ইউনিয়নের (পূর্ণকারবারি পাড়া) এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

অভিযানে ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে তিন জোড়া পোশাক ও ১৯টি ইউনিফর্মের প্যান্ট, পিস্তলের গুলি, একটি ল্যাপটপ, কয়েকটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, একটি ক্যামেরা, একটি প্রিন্টার, সেলাই মেশিন, তাঁবু, নেট, জিম্মি ধরে রাখার লোহার চেন, ক্যাপ, খাবারের তৈসজপত্র ও খাবারের কাঁচামাল, প্রোপাগান্ডা সামগ্রী, সন্ত্রাসীদের চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পূর্ণকারবারি পাড়ার কারবারি জানায়, এটি ইউপিডিএফের সমন্বয়ক অংগ্য মারমার একটি অস্থায়ী গোপন আস্তানা। এটি অন্য সাধারণ ঘরের মতোই দেখতে।

তালা বন্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হলে পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙে ঘর তল্লাশি করে উল্লেখিত দ্রব্যাদি পাওয়া যায়। অপহরণের শিকার কাউকে না পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী জানায়, তাদের উদ্ধারে প্রয়োজনে প্রতি ইঞ্চি জমি তল্লাশি করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। অপহরণের অভিযোগ তোলা হয় ইউপিডিএফের বিরুদ্ধে।

যৌথ বাহিনীর একটি সূত্র জানিয়েছে, পাহাড়ের শান্তি বিনষ্টকারী ও সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সব সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী