অবশেষে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার সিলেটের সেই ৬ শ্রমিক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ২২:১৩ আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২২:৩১

অবশেষে সাত দিনের মাথায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে সিলেটের ছয় শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া পাহাড়ি এলাকায় থেকে তাদের উদ্ধার করা হয়। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের অপহরণ করেছিল পাচারকারীরা।

এর আগে, একই দিন সন্ধ্যায় কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয় জন শ্রমিক অপহরণের অভিযোগে থানায় একটি অভিযোগ দায়ের করেছিল অপহৃত এমদাদ উদ্দিনের ছোট ভাই বাহার উদ্দিন। 

পাহাড় থেকে অপহরণের শিকার সিলেটের ছয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন। তিনি বলেন, ‘অপহরণকারীরা তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশে পাহাড়ি এলাকায় জিম্মি করে রেখেছিল। পুলিশ তাদের খোঁজে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। পরে অপহরণকারীরা পালিয়ে গেলে অপহৃত সিলেটের ছয় শ্রমিকদের উদ্ধার করা হয়। তারা সবাই সুস্থ আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করা হচ্ছে।’

এর আগে, গত ১৫ এপ্রিল কাজের উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে সাত দিন ধরে নিখোঁজ ছিলেন শ্রমিকরা। তারা পেশায় সবাই রাজমিস্ত্রি।

উদ্ধার ছয় জন হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫) ও মৃত দুরাই মিয়ার ছেলে এমদাদ উদ্দিন (২২)। 

অপহৃত এমদাদ উদ্দিনের ছোট ভাই বাহার উদ্দিন বলেন, ‘আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করছে বলে অবহিত করা হয়েছে। পরে রাতে আমাদের উদ্ধারের খবর দেয় পুলিশ। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার কুমিল্লার চার স্কুলছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
সুন্দরবনে দস্যুদের জিম্মি থেকে উদ্ধার ৪ জেলে
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা