চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৬

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও হয়রানির প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। পরে সমাবেশ থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ান হাট মোড়ে এ সমাবেশের আয়োজন করে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন।

পরিষদের সদস্যসচিব মনির হোসেন বলেন, ‘সমাবেশ শুরুর পরপরই পুলিশ আমাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। কোনও কারণ ছাড়াই পুলিশ এসে আমাদের মারধর করে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করে নিয়ে গেছে। পুলিশি হামলায় আমাদের তিন-চার জন আহত হয়েছেন।’

আটকরা হলেন- ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক এবং বাসদ চট্টগ্রামের প্রধান আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্টের নেতা মিরাজ উদ্দিন এবং রিকশাচালক মো. রুকন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'সমাবেশের কোনো অনুমতি ছিল না। ওরা এসে দেওয়ানহাট মোড়ে গাড়ি-রাস্তাঘাট বন্ধ করছিল। বোঝাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে। একপর্যায়ে আমরা তিন জনকে ঘটনাস্থল থেকে আটক করেছি।’

এর আগে, গত ২৩ এপ্রিল নগরীর চান্দগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেশ কয়েকজন ব্যাটারিচালিত রিকশাচালক। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে এবং এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে, চলতি এপ্রিল মাসে নগর ট্রাফিক পুলিশের চারটি বিভাগ তিন হাজার ১৬৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে। এর মধ্যে সিএমপির দক্ষিণ ট্রাফিক বিভাগ ৯১৩টি, উত্তর বিভাগ ৯১৮টি, পশ্চিম বিভাগ এক হাজার ১৬৮টি এবং বন্দর বিভাগ জব্দ করেছে ১৬৩টি ব্যাটারিচালিত রিকশা। এসব রিকশা সিএমপির মনসুরাবাদ ও সদরঘাটে ডাম্পিং করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী