ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি
০১ মে ২০২৫, ১১:৪৬আপডেট : ০১ মে ২০২৫, ১১:৪৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং, চান্দিনা ও দাউদকান্দি অংশ মিলিয়ে প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোর থেকে সৃষ্টি হয় এই যানজটে আটকে পড়েছে শত শত যাত্রীবাহী পরিবহন ও মালবাহী ট্রাক কাভার্ডভ্যান। এতে তীব্র গরমে ভোগান্তি চরমে উঠেছে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট

জানা গেছে, মহাসড়কের নুড়িতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান মহাসড়কে উল্টে পড়ে। এতে ভোর থেকে নুড়িতলা এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে তা ছড়িয়ে যায় বুড়িচং উপজেলার সৈয়দপুর পর্যন্ত। এদিকে সড়ক থেকে উল্টে যাওয়া কাভার্ডভ্যান উদ্ধারে ফেনী থেকে রেকার আনা হয়। রেকার এনে তা উদ্ধার করতে বিলম্ব হওয়ায় যানজট ছড়িয়ে পড়ে আরও বেশি। তবে বর্তমানে রেকার উদ্ধার করা হলেও যানজট ছড়ায় বুড়িচংয়ের সৈয়দপুর থেকে দাউদকান্দির গোমতা পর্যন্ত। যার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার।

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, দুর্ঘটনার কারণেই যানজট এত ছড়িয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহনটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী