বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৬:৪০আপডেট : ০৭ মে ২০২৫, ১৬:৪০

খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙা সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন বলে জানা গেছে।

খাগড়াছড়িতে বুধবার (৭ মে) সকাল থেকে মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি স্থান থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

জেলা প্রশাসন জানায়, মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন অনুপ্রবেশ করে। এর মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন সেখানকার হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবি তাদের আটক করে। 

তবে এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ