পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি পুনর্বহাল করবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৫, ১৪:৫৮আপডেট : ২২ জুন ২০২৫, ১৪:৫৮

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর জলবণ্টন চুক্তি কখনও পুনর্বহাল করা হবে না বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে শনিবার (২১ জুন) এক সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অমিত শাহ বলেছেন, ওই চুক্তি কখনই পুনর্বহাল হবে না। পাকিস্তানে যাওয়া পানি আমরা খালের মাধ্যমে বরং রাজস্থানে পাঠাবো। অন্যায্যভাবে এতোদিন অনেক পানি পেয়েছে পাকিস্তান, এখন তাদেরকে বঞ্চিত রাখা হবে।

১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী ভারত থেকে উৎপন্ন তিনটি বড় নদীর পানি ব্যবহারের অধিকার পেয়েছিল পাকিস্তান। এতে পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমি সরাসরি উপকৃত হয়ে আসছিল।

কিন্তু সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর চুক্তিটি স্থগিত করে দিল্লি। যদিও পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং দুই দেশের মধ্যে আকস্মিক শুরু হওয়া সংঘাতও নিরসন হয়েছে, তবুও চুক্তির স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হয়নি।

অমিত শাহের এই মন্তব্য পাকিস্তানের জন্য আলোচনার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। গত মাসেই রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানের ফার্মল্যান্ডে প্রবাহিত একটি প্রধান নদী থেকে আরও বেশি পানি প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে ের বলে এসেছে, চুক্তি একতরফাভাবে বাতিল করার কোনো সুযোগ নেই এবং পানি অবরোধকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে।

ইসলামাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আইনি পথ খতিয়ে দেখছে।

/এসকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী