মাটি সরে দেবে গেছে ড্রেন, ভাঙন হুমকিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মীরসরাই প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১৩:০৫আপডেট : ০৮ মে ২০২৫, ১৩:০৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে চট্টগ্রামমুখী অংশে মাটি সরে দেবে গেছে ড্রেন। গত বছরের নভেম্বর মাসে মহাসড়কের পাশঘেঁষে ড্রেনের নিচ দিয়ে গ্যাসলাইনের পাইপ স্থাপন করা হয়। পাইপলাইন স্থাপন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্যোগে ভাঙা ড্রেন সংস্কার করা হলেও সম্প্রতি বৃষ্টিতে বিভিন্ন অংশে মাটি সরে যাওয়ার ফলে ড্রেন দেবে যায়। এতে করে চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি মহাসড়ক আর ড্রেনের মাঝে দেখা দিয়েছে এক থেকে দেড় ফুট ফাটল।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে চট্টগ্রামমুখী অংশে ড্রেনের নিচ দিয়ে গ্যাসলাইনের পাইপ স্থাপনের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান দীপন গ্যাস। পাইপলাইন স্থাপন শেষে ভাঙা ড্রেন সংস্কার করে দেয় প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে বৃষ্টি হলে ড্রেনের কয়েকটি অংশে মাটি সরে দেবে যায়। এতে করে ড্রেনটি বেশকিছু অংশে দেবে যায়।

সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের মীরসরাই মাজার, মীরসরাই থানা, মীরসরাই পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মাটি সরে যাওয়ার ফলে ড্রেন দেবে গেছে। এতে করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ার পাশাপাশি চলাচলে দেখা দিয়েছে বিঘ্ন। মহাসড়ক থেকে ড্রেন আলাদা হয়ে যাওয়ায় মাঝখানে দেখা দিয়েছে ফাটল। অতিরিক্ত বৃষ্টি হলে মহাসড়কের মাটিও সরে গিয়ে কার্পেটিং ও ঢালাই অংশে ভাঙন দেখা দিতে পারে।

ঠিকাদারি প্রতিষ্ঠান দীপন গ্যাসের করপোরেট অফিসের নম্বরে একাধিকবার যোগাযোগ করেও এ বিষয়ে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, ‘মহাসড়কের মীরসরাই সদর অংশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান দীপন গ্যাস কোম্পানি পাইপলাইন স্থাপনের কাজ করে। পাইপলাইন স্থাপন শেষে বৃষ্টির পানিতে ড্রেন দেবে যাওয়ার বিষয়টি সম্পর্কে আমরা আগে অবহিত ছিলাম না। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে ড্রেন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের