খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ মে ২০২৫, ১৪:১৩আপডেট : ১১ মে ২০২৫, ১৪:১৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনাবাহিনীর অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের একজন সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীছড়ি থানার ওসি মো. খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার দুল্লাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে শনিবার (১০ মে) রাত আনুমানিক ২টার দিকে লক্ষ্মীছড়ি সেনা জোন সদর থেকে দুটি টহল দল ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশি ও অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জীবন চাকমা (২৮) নামে একজন সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন, ১টি নোটবুক ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। জানা যায়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ বিকালের মধ্যে আদালতে তোলা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার