নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ মে ২০২৫, ১৮:২৩আপডেট : ১২ মে ২০২৫, ১৮:২৩

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদ থেকে গুলি করে বাংলাদেশি তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১২ মে) দুপুরে বাংলাদেশের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হুদা।

তিনি বলেন, ‘নাফ নদে মাছ শিকারে যাওয়া আমার এলাকার তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে ধাওয়া করে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় দুশ্চিন্তায় আছে তিন জেলের পরিবার।’

পূর্ব লেদার লামারপাড়ার জেলে মহিউদ্দিন বলেন, ‘নৌকায় করে বাংলাদেশি তিন জেলে নাফ নদে মাছ শিকার করছিল। দুপুরে হঠাৎ মিয়ানমার থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে ধাওয়া করে জেলেদের ধরে নৌকাসহ নিয়ে যায় তারা। এ সময় আশপাশে থাকা জেলেরা পালিয়ে আসেন।’

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী