কুমিল্লায় একই দিনে ছাত্রদলের দুই কমিটি

কুমিল্লা প্রতিনিধি
১৬ মে ২০২৫, ২৩:২৮আপডেট : ১৬ মে ২০২৫, ২৩:২৮

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট ও মহানগরের ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যের কমিটিতে সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহসভাপতি সোলেমান মুন্সী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ ও সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন।

কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৩ সদস্যের কমিটিতে সভাপতি নাহিদ রানা, সিনিয়র সহসভাপতি আবুল কালাম, সহসভাপতি শাহাবউদ্দিন ভূঁইয়া হাসিব, তারেক আজিম ভূঁইয়া রাজন ও শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন উল আজিম কাফি, আহসানুল রাব্বি, ওসাম রহমান, ফারদিন মজুমদার ও রকিবুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।

দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, ‘ছাত্রদল জুলাই আন্দোলনে যেভাবে সামনে থেকে ভূমিকা রেখেছে আমি বিশ্বাস করি সামনের দিনেও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে। দক্ষিণ জেলা ছাত্রদলকে দেশের সবচেয়ে শক্তিশালী ইউনিট করার লক্ষ্যে কাজ করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের