লোহাগাড়ার পথসভায় হাসনাত আবদুল্লাহ

সংস্কার ও ফ্যাসিবাদের সব নির্বাচন অবৈধ ঘোষণার পর নির্বাচন দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মে ২০২৫, ১৯:৫৪ আপডেট : ২৫ মে ২০২৫, ১৯:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরাও নির্বাচন চাই। তবে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে। মৌলিক সংস্কারগুলো করতে হবে। ফ্যাসিবাদের সব স্থানীয় ও জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। তারপর নির্বাচন দিতে হবে।’

রবিবার (২৫ মে) বিকাল ৫টার দিকে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্বশেষ লোহাগাড়ার পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যখনই জাতীয় সংকট এসেছে, দেশি-বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনও ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে, আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিরোধ করেছি। জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি আমরা।’ 

তিনি আরও বলেন, ‘পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে, তখন বিভেদ কাটিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। ফলে পলিসির জায়গা থেকে বিভেদ-মতপার্থক্য, এ বিষয়গুলো যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবেই আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করবো।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ; সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান ও কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম প্রমুখ। এ ছাড়া এনসিপির লোহাগাড়ার আহ্বায়ক জহির উদ্দিন, সংগঠক আরিয়ান হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ, কবে উঠবে নিষেধাজ্ঞা?
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক