আমরা ব্যতিক্রম ও বাংলাদেশপন্থা রাজনীতি করবো: মাহবুব আলম

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ মে ২০২৫, ২০:৫১আপডেট : ২৮ মে ২০২৫, ২০:৫১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, ‘আমরা ঐক্য করবো। তবে নিঃশর্ত ঐক্য নয়। নিঃশর্ত ঐক্য ফ্যাসিবাদী প্রকল্প। এনসিপি কারও সঙ্গে এরকম ঐক্য গঠন করবে না। প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নয়। আমরা ব্যতিক্রম ও বাংলাদেশপন্থা রাজনীতি করবো। তবে সুষ্ঠু ও সুন্দর রাজনীতি বিনির্মাণে যারা কাজ করবে তাদের সঙ্গে ঐক্য হতে পারে এনসিপির।’

বুধবার (২৮ মে) বিকালে এনসিপি লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত দলীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘৭১ মীমাংসিত বিষয়। একইভাবে ২৪-ও মীমাংসিত করতে হবে। অপরাধীদের বিচার হতে হবে। ২৪-এর অপরাধীদের বিচার ব্যতীত নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। এজন্য বিচার, নির্বাচনব্যবস্থা ও সংবিধানসহ সকল ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচনও গ্রহণযোগ্য হবে না।’

মাহবুব আলম বলেন, ‘মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব, বাংলাদেশি স্বার্থ ও জনগণকে প্রাধান্য দিয়ে এনসিপির রাজনীতি। দেশের মানুষ ও জুলাই শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সে বার্তা পৌঁছাতে লক্ষ্মীপুরে এসেছি। দলীয় নেতাকর্মী ও জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। গণসংযোগের মাধ্যমে তৃণমূলের মানুষদের কাছে এনসিপির দাওয়াত দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, জুলাইয়ের মতো আগামীর বাংলাদেশও নেতৃত্ব দিবে এনসিপি।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মুনতাসিব মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক হামজা মাহবুব, রাকিব হোছাইন, আরমান হোসেন, কাউসার হাবীব, লক্ষ্মীপুরের সংগঠক জাহাঙ্গীর আলম, আবদুল হামিদ খান, আলমগীর হোসেনসহ আরও অনেকে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী