ফেনীতে একদিনে রেকর্ড বৃষ্টি, ঝরতে পারে শনিবারেও

ফেনী প্রতিনিধি
৩০ মে ২০২৫, ০৯:৪৫আপডেট : ৩০ মে ২০২৫, ০৯:৪৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি জেলায় চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান শুক্রবার (৩০ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল (শনিবার) পর্যন্ত জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভারী বৃষ্টিপাত এবং নিম্নচাপের ফলে জেলার উপকূলীয় উপজেলা সোনাগাজীর চারটি ইউনিয়নের কিছু গ্রাম প্লাবিত হয়েছিল। তবে পানি ইতোমধ্যে নেমে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং ভারতের উজানে পানি বৃদ্ধি পায়, তাহলে মুহুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, ভারতের উজানে বৃষ্টিপাত বাড়লে মুহুরি নদীর পানির চাপও বাড়বে। তবে এখনও নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড বন্যার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে পরশুরাম উপজেলায় ২১টি এবং ফুলগাজীতে ২০টি ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে বিশেষ নজরদারি করা হচ্ছে।

গত বছরের বন্যার ভয়াবহতা

গত বছরের জুলাই-আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় ২৯ জনের প্রাণহানি ঘটে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়। প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল।

বন্যার পূর্বাভাস থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি