চট্টগ্রামে বিভিন্ন সড়কের উপর ভেঙে পড়েছে গাছ, বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মে ২০২৫, ১২:৪১আপডেট : ৩০ মে ২০২৫, ১২:৪১

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলায় অতি ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় বিভিন্ন সড়কে গাছপালা উপড়ে পড়ে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে। অপরদিকে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) চট্টগ্রাম আবহাওয়া অফিস ১৯৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

এদিকে, জেলার রাউজান, রাঙ্গুনিয়া, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, ফটিকছড়িসহ বেশ কয়েকটি উপজেলায় সড়কের উপর গাছ উপড়ে পড়ে। এ কারণে এসব এলাকার সড়কগুলোতে যানবাহন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। এমনটাই জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল কর্মকর্তা ইসমাইল হোসেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘জেলার গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান তাপবিদ্যুৎ এলাকায় সড়কের পাশে থাকা দুটি বড় আকৃতির গাছ সড়কের উপর উপড়ে পড়ে। রাতেই গাছগুলো বাতাসের কারণে উপড়ে পড়ে। এ কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। একই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম আজ শুক্রবার (৩০ মে) সড়কের ওপর ভেঙে পড়া গাছগুলো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে। এ ছাড়াও আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, ফটিকছড়িসহ বেশ কয়েকটি উপজেলায় সড়কের উপর গাছ উপড়ে পড়ে। যেগুলো ফায়ার সার্ভিসের টিম আজ সকালে একে একে অপসারণ করে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১৯৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। গভীর নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত আরও ২-৩ দিন অব্যাহত থাকবে।’ পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে