রোহিঙ্গা ক্যাম্পের পাশে পুকুর থেকে হ্যান্ডগ্রেনেড, তাজা গোলা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৫:১৫আপডেট : ৩১ মে ২০২৫, ১৫:১৫

কক্সবাজারের টেকনাফের দমদমিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি পুকুরে তল্লাশি চালিয়ে হ্যান্ডগ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩১ মে) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় ন্যাচার পার্কস্থলে একটি পুকুর থেকে হ্যান্ডগ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

মিডিয়া কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের খবরে শনিবার ভোরে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দলসহ থানা পুলিশের সদস্যরা দমদমিয়ার ন্যাচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরে ওই বস্তাটি উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে বস্তা থেকে ১০টি হ্যান্ডগ্রেনেড, ১০টি হ্যান্ডগ্রেনেডের ডেটোনেটর, পুকুরপাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

হারুন-অর-রশীদ আরও বলেন, ‘জব্দকৃত হ্যান্ডগ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ বিস্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি