মেঘনায় ট্রলারডুবি, এক পুলিশ সদস্যসহ নিখোঁজ ৭

নোয়াখালী প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৭:২৭আপডেট : ৩১ মে ২০২৫, ১৭:৩৮

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মে) বিকেল পৌনে ৪টার দিকে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় স্থানীয় জেলে, কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় ৩২ জনকে উদ্ধার করা গেলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভাসানচর থানায় কর্মরত এক পুলিশ সদস্যও রয়েছেন।

জানা যায়, হাতিয়ার ভাসানচর থেকে হরণি ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশে দুপুর ২টায় একটি ট্রলার ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। করিম বাজার থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি সেখানে ডুবে যায়।

ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক, ৩ পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধিসহ ৩৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ পুলিশ সদস্য হলেন- নায়েক সাইফুল ইসলাম।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক ট্রলারডুবি ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড নৌপুলিশ ও স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করেছে। বাকিদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি