বৈরী আবহাওয়ার কারণে ঢাকার চার ফ্লাইট নামলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০২৫, ১৯:৪৭আপডেট : ৩১ মে ২০২৫, ১৯:৪৭

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চারটি ফ্লাইট যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার (৩১ মে) বিকালে এসব ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আবহাওয়াজনিত কারণে ঢাকার চারটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এর মধ্যে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া ফ্লাইট-৫১৪ ঢাকায় নামতে না পেরে বিকেল ৪টা ৩৩ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অপরদিকে, কক্সবাজার থেকে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট-৪৪৬ ঢাকায় অবতরণ করতে না পেরে ৪টা ৩২ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। রাজশাহী থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা ফ্লাইট বিএস-১৬৪ ঢাকার পরিবর্তে বিকেল ৪টা ৪৭ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়াও সৈয়দপুর থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা ফ্লাইট বিএস-১৮৮ ঢাকার পরিবর্তে বিকাল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।’

তিনি আরও জানান, ঢাকা বিমানবন্দরে আবহাওয়া অনুকূলে এলে কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা অনুযায়ী এসব ফ্লাইট আবার ঢাকার উদ্দেশে রওনা দেবে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম