মেঘনায় ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার, পুলিশ সদস্যসহ নিখোঁজ ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ জুন ২০২৫, ২০:১১আপডেট : ০১ জুন ২০২৫, ২০:১১

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুজন।

রবিবার (০১ জুন) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাটের চর রমিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম হাসিনা আক্তার (৩০)। তার স্বামীর নাম মো. তারেক। এ ঘটনায় পুলিশ সদস্য সাইফুল ইসলাম এবং হাসিনার সন্তান তামিম এখনও নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে বলে হাতিয়া ও ভাসানচর থানার পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার বেলা ২টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিমবাজার ঘাটের কাছে মেঘনার ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী একটি ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৩৯ যাত্রী নদীতে পড়ে যান। পরে অন্য ট্রলারের সহায়তায় সন্ধ্যা পর্যন্ত ৩৬ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে উদ্ধারের পরপরই অসুস্থ হয়ে পোস্ট অফিসের কর্মকর্তা গিয়াস উদ্দিন মারা যান। এরপর আজ আরও এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হলো। গতকাল অসুস্থ হয়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানা গেছে। তিনি ভাসানচর সাবপোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া (৫৫)। দুপুরে তার লাশ ফেনী সদর উপজেলার ধুলিয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন সহকর্মীরা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। হাতিয়ায় ট্রলারডুবিতেই মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত করা পর্যন্ত আমরা কোনও কিছু নিশ্চিত করতে পারছি না। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, সকালে রামগতি উপজেলার মেঘনার চর রমিজ এলাকা থেকে হাসিনা আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও একজন পুলিশ সদস্যসহ দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার