লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ জুন ২০২৫, ১৪:৪৪আপডেট : ০২ জুন ২০২৫, ১৪:৪৪

লক্ষ্মীপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসাকেই কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

রবিবার (১ জুন) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সোমবার (২ জুন) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবলু মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। সম্প্রতি তিনি জামিনে আসেন। সেই মাদক ব্যবসাকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। তার বাম হাতের কব্জি কুপিয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে। এ ছাড়া বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, কিছু দিন আগে একটি মামলা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে বাবলু জামিনে বের হয়ে আসে। এরপরও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি